ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
ফোনালাপ

সিরিয়া ইস্যুতে যেসব কথা হলো পুতিন-এরদোগানের

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:৪৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / ২১৫৪ বার পড়া হয়েছে

সিরিয়া পরিস্থিতি নিয়ে ফোনলাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আল-জাজিরার মতে, তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য ফোনালাপ করেছেন।

ফোনালাপের সময় তিনি বলেছেন, ইসরাইলের সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করা উচিত নয়।

এ সময় এরদোগান জোর দিয়ে বলেন, সিরিয়ায় নতুন করে সংঘাত পুরো অঞ্চলের জন্য হুমকিস্বরূপ।

অন্যদিকে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলছে, উভয় নেতা সংলাপের মাধ্যমে এবং জাতীয় ঐকমত্য জোরদার করে সিরিয়ার পরিস্থিতি দ্রুত স্থিতিশীল করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

এছাড়া দুই নেতা ইউক্রেন সংঘাত এবং ইস্তাম্বুলে তৃতীয় দফা আলোচনার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেছেন।

এরদোগান ইস্তাম্বুলে ইউক্রেন নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছেন এবং পরবর্তী দফা আয়োজনের জন্য তুরস্কের প্রস্তুতি ব্যক্ত করেছেন।

এদিকে, ইসরাইল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক।  স্থানীয় সময় শুক্রবার (১৮ জুলাই) এক্সে পোস্ট করা এক বিবৃতিতে তিনি এসব তথ্য নিশ্চিত করেছেন।

ব্যারাক জানান, এই চুক্তিকে স্বাগত জানিয়েছে তুরস্ক, জর্ডান এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলো।

চুক্তিটিকে একটি কূটনৈতিক মাইলফলক বলা হচ্ছে, যা মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতা এবং সিরিয়ার অভ্যন্তরীণ বিভাজন নিরসনের লক্ষ্যে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফোনালাপ

সিরিয়া ইস্যুতে যেসব কথা হলো পুতিন-এরদোগানের

আপডেট সময় : ১১:৪৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫