ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
রাজধানী

বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম সোনাসহ গ্রেফতার ২

বিমানবন্দর থানা (ঢাকা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / ২১৭৫ বার পড়া হয়েছে

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি ৫৭৭ গ্রাম সোনাসহ দুজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (১৯ জুলাই) সকালে তাদের গ্রেফতার করা হয় বলে এপিবিএন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. শরীফুল আলম (৩০) ও মো. জুবায়ের (৩৬)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল সাড়ে ৯টা ২৫ মিনিটে বিমানবন্দরের আগমনী এক ও দুই নম্বর ক্যানোপি এলাকার মাঝখান থেকে ওই দুজন পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করে।  তবে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স গাড়িটির গতিরোধ করে তাদেরকে আটক করে।  এরপর ওই গাড়ি তল্লাশি করে সিটের মাঝখানে টুলবক্স থেকে ১৩টি কফি কালারের ছোট ব্যাগের ভেতর থেকে মোট এক কেজি ৫৭৭ গ্রাম স্বর্ণালংকার জব্দ করে।

এতে আরও বলা হয়, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি ৯২ লাখ ৩৯ হাজার টাকা।  স্বর্ণালংকারগুলোর ২২ ক্যারেটের।

আটককৃত দুজস দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। বলা হয়, অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজসে অবৈধ পন্থায় সরকারকে রাজস্ব কর ফাঁকি দিয়ে স্বর্ণালংকার আনছে।  তারা বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫ বি এর ১ (বি)/২৫-ডি ধারায় অপরাধ করেছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, স্বর্ণ চোরাচালানের অপতৎপরতা আগের চেয়ে বেড়েছে।নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রাজধানী

বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম সোনাসহ গ্রেফতার ২

আপডেট সময় : ১২:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫