ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শাহ আমানতে ১৩ লাখ টাকার সিগারেট-ক্রিম জব্দ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:১৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ২১৪৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ১৩ লাখ চার হাজার টাকার সিগারেট ও নিষিদ্ধ আমদানি বিউটি ক্রিম জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। রোববার (২০ জুলাই) রাত সাড়ে ৯টায় দুবাইফেরত ফ্লাইট বিএস-৩৪৪ এর দুই যাত্রীর কাছে এ পণ্য পাওয়া যায়।

ওই দুই যাত্রী হলেন, ফেনী সদরের মো. আরিফুল ইসলাম ও চট্টগ্রামের রাউজানের মোশাররফ হোসেন। পরে জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল দিয়ে পার হওয়ার সময় সাড়ে ৯টার সময় দুজনকে তল্লাশি করে এনএসআইয়ের চট্টগ্রাম বিমানবন্দর টিম। এ সময় তাদের কাছ থেকে পাঁচ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা মূল্যের ১৬৫ কার্টুন মন্ড সিগারেট ও সাত লাখ ২৬ হাজার ৬০০ টাকা মূল্যের দুই হাজার ৭৬ পিস আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়েছে।

উভয় যাত্রীকেই পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনায় আইনানুগ ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে মর্মে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় বলেও জানান বিমানবন্দরের এ কর্মকর্তা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শাহ আমানতে ১৩ লাখ টাকার সিগারেট-ক্রিম জব্দ

আপডেট সময় : ১০:১৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫