ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

বামে তারেক রহমান ডানে বিধ্বস্ত বিমান

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীদের আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

এই বিষয়ে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত। শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠানে এমন মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হওয়া কোনোভাবেই কাম্য নয়।

তিনি আরও লেখেন, এই হৃদয়বিদারক ঘটনায় আহত ও মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের জন্য আমার আন্তরিক প্রার্থনা রইল। আমি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী, বিশেষ করে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং চিকিৎসা সংশ্লিষ্ট পেশাজীবীদের আহ্বান জানাচ্ছি- তারা যেন দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান।

তারেক রহমান বলেন, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কারণ, আমরা একত্রে এই জাতির অংশ- মানবিকতা ও সহমর্মিতার ভিত্তিতে গড়ে ওঠা একটি দেশ।

এদিন দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফায়ার সার্ভিসের সদর দফতরের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের ৮টি ইউনিট কাজ করছে।

এদিকে, দুর্ঘটনাটির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর লোকজন ছোটাছুটি করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের

আপডেট সময় : ০৪:০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫