ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিমান বিধ্বস্ত : জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা স্থগিত

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ২০৮১ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সোমবার পররাষ্ট্র সেবা একাডেমিতে চলমান দ্বিতীয় দফার ১৬তম দিনের আলোচনা স্থগিত ঘোষণা করা হয়েছে।

কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছি।’

তিনি আহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

জাতীয় সংহতি ও মানবিকতার জায়গা থেকে সব রাজনৈতিক দল ও দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ান। শোক জানাতে কমিশনের সভায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং অংশগ্রহণকারীরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান দ্বিতীয় দফার আলোচনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে আলোচনা পুনরায় শুরু হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিমান বিধ্বস্ত : জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা স্থগিত

আপডেট সময় : ০৪:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫