ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহত ১৯, দুই শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:১৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ২০৯৯ বার পড়া হয়েছে

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন।  আহত হয়েছে ৫০ জনের বেশি।

সোমবার ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ তথ্য জানিয়েছেন।

বিধ্বস্তের ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে।  একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এবং অপরজন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছে।  তারা হলো-  জুনায়েদ ও তানভীর আহমেদ।

সোমবার দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এরপর বিমানটির ধ্বংসাবশেষ নিচে ছিটকে পড়ায় বহু মানুষ দগ্ধ হন।

বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থীদের মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছে।  তার নাম জুনায়েদ। সে উত্তরার নয়ানগরের বাসিন্দা আসলামের সন্তান এবং মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

এর আগে দগ্ধ চারজনকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই শিক্ষার্থী মারা যান। বাকি তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসাধীন তিনজনের মধ্যে একজনের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে বলে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা হাসপাতালে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

এদিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তানভীর আহমেদ নামে আহত এক শিক্ষার্থী মারা গেছে। সে মাইলস্টোল স্কুলের ইংরেজি ভার্সনের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।  সোমবার বিকালে জাতীয় বার্নের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহত ১৯, দুই শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে

আপডেট সময় : ০৫:১৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫