ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
উত্তরায় বিমান বিধ্বস্ত

‘মেয়েটার সব পুড়ে গেছে, কেউ জ্বলা বন্ধ করো’

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ২০৯৭ বার পড়া হয়েছে

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বারান্দায় মেয়ের জন্য ইয়াসমিনের আহাজারি

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তৃতীয় তলায় কক্ষের বাহিরে ছেলেকে জড়িয়ে হাউমাউ করে কান্না করছেন মা ইয়াসমিন আক্তার। তার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নুরে জান্নাত উষা বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে গেছে। তিনি বিলাপ করে বলছেন, ‘আমার মেয়ের সব পুড়ে গেছে, তোমরা কেউ তার জ্বলা বন্ধ করো। আমি আমার মেয়ের কষ্ট সহ্য করতে পারছি না। আমার বুকটা খালি হয়ে যাচ্ছে।’

এই মা জানান, তার দুই ছেলে-মেয়ে। মেয়ে মাইলস্টোনে পড়ে।

মা ইয়াসমিনের পাশে বসা ছেলে তাহমিন ইসলাম রোহান বলেন, প্রতিদিনের মতো আজকেও বোনকে স্কুল থেকে আনতে যাই। গিয়ে দেখি স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে। পরে ক্লাসরুমে গিয়ে খুঁজে দেখি বোনকে পাচ্ছি না। পরে ভেতর থেকে তাকে খুঁজে বের করে দেখি বোনের শরীর পুড়ে গেছে। পরে সঙ্গে সঙ্গে তাকে উত্তরার লুবনা হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে পরে ঢাকা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি।’

এদিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শিক্ষার্থীসহ অর্ধশতাধিক মানুষ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

উত্তরায় বিমান বিধ্বস্ত

‘মেয়েটার সব পুড়ে গেছে, কেউ জ্বলা বন্ধ করো’

আপডেট সময় : ০৫:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫