ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী
সন্তানের খোঁজে মা

‘একটু বলেন আমার মেয়ে কোথায় আছে’

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ২১১২ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ও নিহতদের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। প্রিয়জনদের খোঁজে হাসপাতালের জরুরি বিভাগের সামনে ভিড় জমিয়েছেন অসংখ্য স্বজন।

সোমবার (২১ জুলাই) বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে বিরাজ করে এক হৃদয়বিদারক দৃশ্য।

মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফিয়ার খোঁজে হাসপাতালে আসেন তার মা। কিন্তু জরুরি বিভাগে তার কোনো তথ্য না পেয়ে ভেঙে পড়েন তিনি। পরে মেডিকেলের কয়েকজন শিক্ষার্থী আফিয়ার ছবি দেখে জানান, তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে আফিয়ার মা বলেন, ‘আমার মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। কোথাও খুঁজে পাচ্ছি না। একটু বলেন, আমার মেয়ে কোথায় আছে?’

বিমান দুর্ঘটনার পর থেকেই মাইলস্টোন স্কুলের অসংখ্য শিক্ষার্থীর অভিভাবক ছুটে এসেছেন হাসপাতালে। কেউ সন্তানকে খুঁজে পেয়েছেন, কেউ এখনও আশার আলো খুঁজছেন। তাদের উপস্থিতিতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে।

এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের ওপর বিধ্বস্ত হয়। এতে ভবনে আগুন ধরে যায় এবং বহু শিক্ষার্থী দগ্ধ হন।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার অভিযানে অংশ নেয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সন্তানের খোঁজে মা

‘একটু বলেন আমার মেয়ে কোথায় আছে’

আপডেট সময় : ০৫:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫