ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
উত্তরায় বিমান দুর্ঘটনা

রাতে ঢাকায় এসে পৌঁছাবে সিঙ্গাপুরের চিকিৎসক দল

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৪৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ২১০৬ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে রাতে ঢাকায় এসে পৌঁছাবে সিঙ্গাপুরের একটি চিকিৎসক দল।

মঙ্গলবার (২২ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে তাদের ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার মাইলস্টোন স্কুলের আহতদের উন্নত চিকিৎসার জন্য পর্যাপ্ত সব প্রস্তুতির নির্দেশ দিয়েছে। এরই অংশ হিসেবে আমরা সিঙ্গাপুরের চিকিৎসকদের সাথে যোগাযোগ করেছি। তাদের প্রথম চিকিৎসক দল আজ রাতে ঢাকায় এসে পৌঁছাবে। সিঙ্গাপুরের চিকিৎসক দল বিভিন্ন হাসপাতালে আহতদের পর্যবেক্ষণ করবেন। তারপরে তারা সিদ্ধান্ত দেবেন যে কতজনের উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে।

তিনি আরও বলেন, সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শ ক্রমে যে কয়জনকে দরকার হয় সবাইকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করবে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের এই মহাপরিচালক বলেন, গতকাল দুপুরে দুর্ঘটনার পরপরই প্রধান উপদেষ্টার দপ্তর ও স্বাস্থ্য  মন্ত্রণালয়ের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তারদের সমন্বয়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে। মেডিকেল টিমের সদস্যরা প্রতিটি হাসপাতালে আহতদের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের উন্নত চিকিৎসার জন্য তৎপর রয়েছেন।

তিনি বলেন, যে কোনো মূল্যে আহতদের উন্নত চিকিৎসার জন্য সরকারের ওপর মহলের নির্দেশনা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সেই নির্দেশনা মতে সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।

তিনি আরও বলেন, আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোনো ডাক্তার নার্স কিংবা সংশ্লিষ্ট কারো কোনো ধরনের অবহেলা অথবা শৈথিল্য  মেনে নেওয়া হবে না। সূত্র: বাসস

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

উত্তরায় বিমান দুর্ঘটনা

রাতে ঢাকায় এসে পৌঁছাবে সিঙ্গাপুরের চিকিৎসক দল

আপডেট সময় : ০২:৪৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫