ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সোনাগাজী পৌর শহরে উচ্ছেদ অভিযান চলাকালে হামলায় ৪ জন আহত, অস্ত্রসহ আটক-৫

ফেনী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / ২১৪৬ বার পড়া হয়েছে

ফেনীর সোনাগাজীতে পৌরসভার উচ্ছেদ অভিযান চলাকালে গ্রামবাসির উপর হামলা করেছে জেলা কৃষকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন ও তার সহযোগীরা। ২৪ জুলাই বৃহষ্পতিবার পৌরসভার ১নং ওয়ার্ড বাখরিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ৫জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।

তথ্য সুত্রে জানা যায়, সোনাগাজী পৌরসভার ১নং ওয়ার্ড বাখরিয়া গ্রামে ড্রেন নির্মানের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাজিয়া হোসেন।

অভিযানে পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির যুগ্ম আহবায়ক ও জেলা কৃষকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাইন উদ্দিন এর বাড়ীর সীমানা প্রাচীর ভাঙার সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে দুর্বৃত্তরা। এতে চারজন আহত হয়েছেন। আহতরা হলেন, বাখরিয়া গ্রামের আব্দুল আজিজ দুলাল, আবিদুর রহমান, নোমান হোসেন লিঠন ও মোহাম্মদ লিটন।

খবর পেয়ে যৌথবাহিনীর (সেনা-পুলিশ) সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেন। আটককৃতরা হলেন, মোহাম্মদ মাঈন উদ্দিন (৫০), তার ছেলে নিহাল আহমেদ অমি (২০) তার সহযোগী আব্দুস শুক্কুর (৫০), সোহেল কামাল (২৮) ও শাহাদাত হোসেন মিশন (১৭)।

আহত আবদুল আজিজ দুলাল বলেন, মামলার প্রস্তুতি চলছে।মাইনউদ্দিনের পরিবারের দাবি, এখানে ড্রেন নির্মানের বিরুদ্ধে ২৩ জুলাই আদালতে ১৪৫ ধারায় মামলা করা হয়েছিল। সেটা উপেক্ষা করে যৌথবাহিনী আর গ্রামের লোকদের নিয়ে প্রশাসন উচ্ছেদ করেছে।

সোনাগাজী পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, মাঈন উদ্দিন পৌর বিএনপির প্রস্তাবিত কমিটিতে যুগ্ম আহবায়ক পদে রাখা হয়েছে। তবে ঘটনাটি তার পারিবারিক, তদন্তপূর্বক জেলা বিএনপি সার্বিক বিষয় বিবেচনা করবে।

এ ব্যপারে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, মাঈন উদ্দিন বর্তমানে কোন পদে নেই। তিনি যদি কোন ফৌজদারি অপরাধ করেন, সেটা দেশের প্রচলিত আইনে বিচার হবে।

সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন বলেন, ড্রেনের কাজ চলাকালে গ্রামবাসির ওপর হামলার ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ৫ জনকে দেশীয় তৈরি চাপাতি, দামা ও চোরাসহ আটক করা হয়েছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাজিয়া হোসেন বলেন, ড্রেন নির্মানে বাঁধা দেয়ার ঘটনায় ঘটেছে। পরে যৌথবাহিনীর সহযোগীতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সোনাগাজী পৌর শহরে উচ্ছেদ অভিযান চলাকালে হামলায় ৪ জন আহত, অস্ত্রসহ আটক-৫

আপডেট সময় : ০১:০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫