ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে এবি পার্টি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ২১০৬ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনের কাছে ২০২৪ সালের আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছে এবি পার্টি। এতে আয় দেখানো হয়েছে ১কোটি ৩৭ লাখ ৯৪ হাজার ৩ শত ৪৪ টাকা। আর ১ কোটি ৩৬ লাখ ১৭ হাজার ২৩১ টাকা ব্যয়ের কথা বলা হয়েছে।

ব্যাংকে জমা রয়েছে ১ লাখ ৭৭ হাজার ১১৩ টাকা। গত বছরের (২০২৪ সাল) আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে দলটি।

আজ বিকেল ৩ টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে হাজির হয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের নিকট এই হিসাব জমা দেয় এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল অবঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধিদল। প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার।
এসময় লে.কর্ণেল হেলাল উদ্দিন জানান, দলের নেতাকর্মীদের চাঁদার টাকায় এবি পার্টি তার আয় ব্যয় করে থাকে। পাশাপাশি দলের শুভাকাঙ্ক্ষীদের সাহায্য সহোযোগিতায়, অনুদানে এবি পার্টি তার কার্যক্রম পরিচালনা করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে এবি পার্টি

আপডেট সময় : ০৫:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫