ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্ত্রীর দাবীতে সেনা সদস্যের বাড়ির সামনে অনশনে তরুণী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 
  • আপডেট সময় : ০৬:৫০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ২১৩২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেগম নগর গ্রামে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে এক তরুণীর অনশনের খবর পাওয়া গেছে। শিবগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের সুলতানা খাতুন গত বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে হুমায়ূন রেজার বাড়ির সামনে অবস্থান নেন। তিনি দাবি করেন, বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত নাহিদ ইসলামের সাথে তার প্রেমের সম্পর্ক থেকে ০৭ জানুয়ারি ২০২৫ তারিখে রাজশাহী জেলা কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিবাহ হয়েছে। তবে গত দেড় মাস ধরে নাহিদের সাথে যোগাযোগ করতে না পেরে তিনি জানতে পারেন, নাহিদ তাদের বিয়ের কথা গোপন করে অন্যত্র বিয়ে করেছেন। এ কারণে তিনি স্ত্রী হিসেবে স্বীকৃতি ও বিয়ের দলিল ফেরতের দাবিতে অনশনে বসেন।

সুলতানা আরও অভিযোগ করেন, নাহিদের পরিবার তার বিয়ের দলিল এবং ১০ হাজার টাকা সমেত ব্যাগ ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় নাহিদের পরিবারের পক্ষ থেকে মারমুখী আচরণের অভিযোগ উঠেছে। সুলতানা হুমকি দেন, স্বীকৃতি না পেলে আত্মহত্যা করবেন।

নাহিদের বাবা হুমায়ূন রেজা ও মা সুলতানাকে চেনেন না বলে দাবি করেন। তারা বলেন, সুলতানা যদি তাদের ছেলের স্ত্রী হন, তাহলে কাবিননামা দেখাতে হবে। নাহিদ ইসলাম মুঠোফোনে জানান, সুলতানা তার মাদ্রাসা সহপাঠীর বড় বোন এবং তার সাথে তার কখনো বিয়ে বা প্রেমের সম্পর্ক ছিল না।

স্থানীয় ওয়ার্ড সদস্য আনজারুল ইসলাম বলেন, সুলতানা হুমায়ূন রেজার বাড়িতে জোর করে প্রবেশের চেষ্টা করলে তাকে বের করে দেওয়া হয়। স্থানীয়রা জানান, সুলতানার কাছে বিয়ের দলিল থাকলে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, কোনো পক্ষ থেকে অভিযোগ না পাওয়া যায় নি। পেলে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

স্ত্রীর দাবীতে সেনা সদস্যের বাড়ির সামনে অনশনে তরুণী

আপডেট সময় : ০৬:৫০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫