ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

ময়মনসিংহে চুরি হচ্ছে ম্যানহোলের ঢাকনা,”রাস্তা যেন মৃত্যুর ফাঁদ”

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ
  • আপডেট সময় : ০২:১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / ২২২৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরীতে ম্যানহোলের ঢাকনা চুরি হওয়ার কারণে রাস্তাঘাটে দুর্ঘটনা বাড়ছে। ঢাকনা না থাকার কারণে পথচারী ও যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে সিটি করপোরেশনের আসপাশে রাতের বেলা বা বৃষ্টির সময় এই ঝুঁকি আরও বাড়ে, কারণ তখন ম্যানহোলগুলো সহজে দেখা যায় না।

ময়মনসিংহের প্রাচীন পৌরসভা ভেঙে ২০১৮ সালে গঠিত হয় সিটি করপোরেশন। মানুষের জীবনমান উন্নয়নে রাস্তাঘাট, ড্রেন, ফুটপাত ও জলাবদ্ধতা নিরসনে ২০২০ সালে তৎকালীন সরকার বরাদ্দ দেয় ১ হাজার ৫৭৫ কোটি টাকা। সেই অনুযায়ী নগরীতে চলমান রয়েছে উন্নয়ন। রাস্তা সংস্কারের পাশাপাশি নতুনভাবে তৈরি হচ্ছে ফুটপাত। এর মাঝে রয়েছে ম্যানহোল। তবে এসব ম্যানহোলের ঢাকনা হচ্ছে অহরহ চুরি। সিটি করপোরেশন বলছে প্রতিদিন গড়ে ৬-সাতটি করে ম্যানহোলের ঢাকনা চুরি হচ্ছে।

এদিকে সিটি করপোরেশনের অভিযোগ চুরি ঠেকাতে পুলিশের কাছে বারবার আবেদন করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না আর পুলিশের দাবি, তারা এখন পর্যন্ত কোনো অভিযোগই পায়নি।

ম্যানহোলের ঢাকনা চুরির ঘটনা কিন্তু দিনদিন বাড়ছে, যার ফলে জনজীবন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। চোরেরা সাধারণত এই ঢাকনাগুলো স্ক্র্যাপ হিসেবে বিক্রি করার জন্য চুরি করে, চলাচল করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। রাতের বেলায় কিংবা বৃষ্টির পানিতে রাস্তা তলিয়ে গেলে এই ঝুঁকির মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। মাদকাসক্ত এবং পেশাদার চোরেরা রাতের আঁধারে ম্যানহোলের ঢাকনা চুরি করে নিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা।

ম্যানহোলের ঢাকনা রক্ষা করতে বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মাহবুবুর রহমান বলেন, শুধু জেলা স্কুলের মোড় নয়, নগরীতে ঘুরে দেখেন বেশিরভাগ ম্যানহোলের ঢাকনা চুরি হয়েছে। আর ওই সব স্থানে স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং অভিভাবকরা ভুগছেন বেশি।

বলাশপুরের বাসিন্দা মোবারক হোসেন জনকণ্ঠকে বলেন, রাস্তার মাঝে ও ফুটপাতে ঢাকনা না থাকায় মরণফাঁদে পরিণত হয়েছে। আমি দেখেছি ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে আহত হয়েছেন অনেকেই।

ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজহারুল হক জনকণ্ঠকে বলেন, প্রতিদিন ৬-সাতটি করে ম্যানহোলের ঢাকনা চুরি হয়। একটি ম্যানহোলের ঢাকানার দাম ৮ হাজার থেকে শুরু করে ২৫ হাজার টাকা পর্যন্ত।চোরেরা রাতবিরাতে অটোরিকশা নিয়ে শাবল দিয়ে বলপ্রয়োগ করে ভেঙে নিয়ে যায়। আমরা বেশ কয়েকবার পুলিশের কাছে আবেদন জানিয়েছি রাতের টহল জোরদার করার জন্য। কিন্তু পুলিশ তা করেনি, যার কারণে ঢাকনা চুরি কমছে না।

ময়মনসিংহ কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, ম্যানহোলের ঢাকনা চুরির কোনো অভিযোগ পাইনি। তবে ঢাকনা চুরি ঠেকাতে ভাঙারি দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হবে। এবং রাতে পুলিশের টহল জোরদার করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ময়মনসিংহে চুরি হচ্ছে ম্যানহোলের ঢাকনা,”রাস্তা যেন মৃত্যুর ফাঁদ”

আপডেট সময় : ০২:১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫