ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১,৫৯৩

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১,৫৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১,০০৫ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরও ৫৮৮ জন।

সোমবার (৪ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অভিযানে উদ্ধার করা হয়েছে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় তৈরি হাসুয়া। পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযান চলমান থাকবে।

এদিন আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান অব্যাহত থাকবে। আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে, যা উদ্ধার করতেই এই অভিযান চলছে।”

তিনি আরও বলেন, “গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর থেকে এক বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, যদিও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এই সরকার চেষ্টা করছে, আগামীতে যে সরকার আসবে তারা হয়তো আরও ভালো করবে।”

মবের ক্ষেত্রে সরকার কোনো ছাড় দেবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১,৫৯৩

আপডেট সময় : ০২:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫