ফেনীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সাইকেল র্যালি অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:১৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ২১১৯ বার পড়া হয়েছে
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর সাইকেল র্যালি। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে র্যালির শুভ উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার হাবিবুর রহমান।
সাইক্লিং সংগঠন ফেনী স্টান্ট ওয়ারিয়র্স এর আয়োজনে র্যালিতে অংশ নেন দুই শতাধিক সাইক্লিস্ট। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে র্যালিটি।
উদ্ভোদনী অনুষ্ঠানে আশরাফুল ইসলাম আবির
সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন
অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেন
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক গোলাম মো. বাতেন, ফেনী সময় সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা আমির ওমর ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সাধারণ সম্পাদক একরামুল হক খন্দকার,নর্যালির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ ইকবাল।
এই সাইকেল র্যালির মাধ্যমে অংশগ্রহণকারীরা গণঅভ্যুত্থান দিবসকে স্মরণ করিয়ে দেন এবং শহরের সাধারণ মানুষের মাঝে গণচেতনার বার্তা পৌঁছে দেন।






















