ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

‘উদ্দেশ্য পরিষ্কার হলে গন্তব্য সহজ হয়’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / ২১০১ বার পড়া হয়েছে

আজকের আরজে মাহভাশ হওয়ার পেছনে গল্প বেশ কঠিন। সংযুক্ত আরব আমিরাতে ‘উদীয়মান চলচ্চিত্র প্রযোজক এবং উদ্যোক্তা ২০২৫’ পুরস্কার পাওয়ার পর সেটিই বলেছেন মাহভাশ। দারুণ কাজের প্রশংসা করেছেন ক্রিকেটার যুজবেন্দ্র চাহালও।

ইনস্টাগ্রামে একটি ছবি দিয়ে মাহভাশ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সেখানে আবেগঘণ এক বার্তাও দিয়েছেন, ‘উদ্দেশ্য পরিষ্কার, গন্তব্য সহজ। আমি যে সব জিনিসের জন্য কঠোর পরিশ্রম করেছি এবং যেগুলি কাজ করেনি, সেগুলির জন্যও খুব গর্বিত। যাতে আরও ভাল জিনিস ঘটতে পারে। শুধু একটা জিনিস মনে রাখবেন, স্রষ্টা সাহায্য করেন। আজ হোক বা কাল, আপনার উদ্দেশ্য পূরণ করবেন। তাই উদ্দেশ্য পরিষ্কার হওয়া দরকার, তাহলেই গন্তব্য সহজ হয়।’

মাহভাশের ওই পোস্টে অনেকেই অভিনন্দন জানিয়েছেন। তবে আলাদা করে নজর কেড়েছে চাহালের একটি কমেন্ট। পোস্টে তারকা স্পিনার অভিনন্দন জানানোর পাশাপাশি দুটি ইমোজি যুক্ত করেছেন। যার একটির মানে হাততালি। অন্যটি, বাজে দৃষ্টি এড়িয়ে দারুণ কিছু করা বোঝায়।

২০২০ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন যুবি ও ধনশ্রী। মাসকয়েক আগেই থেমে গেছে চাহাল ও ধনশ্রী ভার্মার গল্প। সম্পর্কের টানাপোড়েন অল্প দিনের নয়। চলছিল তিনবছর যাবৎ। কখনও কাঁদা ছোড়াছুড়ি, কখনও বিচ্ছ্বেদের আলাপ, একা থাকা কিংবা নতুন কাউকে খোঁজা—সব মিলিয়ে পরিণতি এসেও গেছে।

এখন মাহভাশের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ভারতের তারকা স্পিনার চাহাল। যদিও কেউ এখনও খোলাখুলিভাবে কিছু বলেননি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

‘উদ্দেশ্য পরিষ্কার হলে গন্তব্য সহজ হয়’

আপডেট সময় : ০১:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫