ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দেশে ফিরে ছেলেকে চমকে দিলেন অপূর্ব

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৪১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / ২১০৫ বার পড়া হয়েছে

দীর্ঘ সাত মাস পর আমেরিকা থেকে দেশে ফিরেছেন জিয়াউল ফারুক অপূর্ব। সেখানে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতার স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা বসবাস করেন।

মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকায় ফেরেন তিনি। এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর আমেরিকায় গিয়েছিলেন। তারও আগে ২০২১ সালেও দেশটিতে গিয়ে মাস দুয়েক থেকে এসেছিলেন অপূর্ব।

টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে কর্মজীবন শুরু করা এ অভিনেতা ‘বড় ছেলে’ নাটকের জন্য দর্শকদের কাছে বেশি পরিচিতি পান। নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

দীর্ঘদিন আমেরিকায় থেকে দেশে ফেরায় ছিল অপূর্বের একটি বড় চমক। খবরটি জানাননি ছেলে আয়াশকে। চুপিসারে ঘরে ফিরেই ঘুমন্ত আয়াশকে চমকে দেন এ অভিনেতা।

মঙ্গলবার বাবা-ছেলের আবেগঘন মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করে নিয়েছেন অপূর্ব। ভিডিওর ক্যাপশনে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে এ অভিনেতা লিখেছেন, ভালোবাসার চেয়ে বড় চমক আর কিছু নেই।

জানা গেছে, খুব শিগগির অভিনয়ে ফিরছেন অপূর্ব। অংশ নেবেন নির্মাতা শিহাব শাহীনের ‘গোলাম মামুন’-এর দ্বিতীয় সিজনের শুটিংয়ে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

দেশে ফিরে ছেলেকে চমকে দিলেন অপূর্ব

আপডেট সময় : ০১:৪১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫