ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / ২০৯২ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজয় র‌্যালিটি খাগড়াছড়ি শহরের ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় এক সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার।

সমাবেশে আরও বক্তব্য রাখেন—জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবদূর রব রাজা, এবং বিএনপির সভাপতি আবুল হাসেম।

বক্তারা বলেন, “গত বছর এই দিনে স্বৈরাচারী শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।”

বিজয় র‌্যালিতে সদর উপজেলা ও পৌর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

খাগড়াছড়িতে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

আপডেট সময় : ০৪:০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫