ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

কুষ্টিয়ায় আলাদা স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৩৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় আলাদা স্থান থেকে অজ্ঞাত পরিচয়ের দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে কুষ্টিয়া মডেল থানা সংলগ্ন কোর্টপাড়া বারো শরীফ দরবারের পাশের একটি স্থান থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে দরবারের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, সকালে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো নিহতের পরিচয় শনাক্ত করা।

পুলিশ জানায়, পরিচয় শনাক্ত করার জন্য আশেপাশের বিভিন্ন এলাকায় বার্তা পাঠানো হয়েছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, শহরের একটি পরিচিত এলাকার দরবারের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে, জেলার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ নাম ও পরিচয় জানতে কাজ করছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং পরিচয় শনাক্ত হওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে। এ ঘটনায় উভয় থানায় দুইটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কুষ্টিয়ায় আলাদা স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৩৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫