ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাজায় অভিযানের আকার বাড়লে পরিণতি হবে ‘বিপর্যয়কর’- সতর্কতা জাতিসংঘের

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৪৮:১১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / ২০৯১ বার পড়া হয়েছে

গাজায় অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারিত হলে ‘বিপর্যয়কর পরিণতির’ বিষয়ে সতর্ক করেছেন জাতিসংঘের একজন শীর্ষ কর্মকর্তা।

জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল মিরস্লাভ জেনকা বুধবার নিরাপত্তা পরিষদের সভায় বলেছেন, আন্তর্জাতিক আইনের আওতায় গাজা “ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ ও তা হয়েই থাকবে”।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার পুরোটাই দখল করতে চাইছেন বলে ইসরায়েলি সংবাদমাধ্যমে খবর আসার পর এমন সতর্কতা এলো।

ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা বৃহস্পতিবার বৈঠকে বসবে। এ ধরনের কার্যক্রমের জন্য এই মন্ত্রিসভার অনুমোদনের প্রয়োজন হবে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎয বলেছেন ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করবে।

গাজা পুরোটাই দখল করার চিন্তা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, এমন খবর এসেছে দেশটির সংবাদ মাধ্যমে

এর আগে আইডিএফ প্রধান ইয়াল জামির গাজার পূর্ণাঙ্গ দখলের পরিকল্পনার বিরোধিতা করছেন বলে দেশটির সংবাদ মাধ্যমে খবর এসেছে।

প্রতিরক্ষামন্ত্রী বলছেন, ইসরায়েলের রাজনীতিকরা সিদ্ধান্ত নেয় এবং আইডিএফ তা বাস্তবায়ন করে পেশাদারিত্বের সাথে।

ওদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে গাজায় অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯৩-এ দাঁড়িয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গাজায় অভিযানের আকার বাড়লে পরিণতি হবে ‘বিপর্যয়কর’- সতর্কতা জাতিসংঘের

আপডেট সময় : ০৫:৪৮:১১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫