ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা? স্ট্রোকের এই ৫ লক্ষণ অবহেলা করবেন না রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘শয়তান’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে টানা মানববন্ধন নেত্রকোনায় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য
সারাদেশ

সাভারের বিরুলিয়ায় ১৪টি পূজা মন্ডপ পরিদর্শন করলেন হাজী মো আমির শিরালী

নিজস্ব প্রতিবেদ :
  • আপডেট সময় : ০৫:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / ২০৬৫ বার পড়া হয়েছে

সাভার উপজেলাধীন বিরুলিয়া ইউনিয়ন বি এন পির সভাপতি ও আসন্ন ৭ নং বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুযোগ্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আমির শিরালী উৎসবমুখর পরিবেশে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার মোট ১৪টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের খোঁজখবর নিতে এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতেই তিনি এই মন্ডপগুলো ঘুরে দেখেন।

​পরিদর্শনকালে হাজী আমির শিরালী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ উৎসব আনন্দ ও নিরাপত্তার সাথে উদযাপন করবে—এটাই আমাদের ঐতিহ্য।” তিনি পূজা মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​এই শুভেচ্ছা ও পরিদর্শন কার্যক্রমে চেয়ারম্যান প্রার্থী আমির শিরালীর সাথে বিরুলিয়া ইউনিয়নের স্থানীয় রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: হাজী আমির শিরালীর সহোদর বড় ভাই ফরহাদ শিরালী:সাবেক মেম্বার মোঃ খোরশেদ আলম: সাবেক মেম্বার, নুর তাজ বেগম:মেম্বার (৭,৮,৯ নং ওয়ার্ড, আঃ লতিফ: মেম্বার পদ-প্রার্থী ১ নং ওয়ার্ড বিরুলিয়া ইউনিয়ন পরিষদ।

​নেতৃবৃন্দ মন্ডপ পরিদর্শনের সময় সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। পূজা কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসী আগামী দিনের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের অভিভাবক হাজী মোঃ আমির শিরালী ও স্থানীয় নেতাদের এই সৌহার্দ্যপূর্ণ উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারের বিরুলিয়ায় ১৪টি পূজা মন্ডপ পরিদর্শন করলেন হাজী মো আমির শিরালী

আপডেট সময় : ০৫:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬