ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রাম্পের ১ হাজার কোটি ডলারের মানহানির মামলা স্থায়ীভাবে খারিজ

সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকৃত বিদ্বেষের অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১ হাজার কোটি ডলারের মানহানির মামলা স্থায়ীভাবে খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। মিডিয়া মুঘল রুপার্ট মারডক...

শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম এগোচ্ছে। এ ঘটনায়...

মস্তিষ্কের টিউমার জয় করে ১০ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

মস্তিষ্কে টিউমার শনাক্ত, একাধিক অস্ত্রোপচার, রেডিওথেরাপি ও লাইফ সাপোর্টে থাকার মতো কঠিন সময় পার করেছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দীর্ঘ প্রায় ১০ মাস চিকিৎসা ও শারীরিক অসুস্থতার কারণে অভিনয়...

বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার (১ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের...

আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করলেন রাশেদ খাঁন

‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে...

স্লো ওভার রেটে শ্রীলঙ্কা দলের জরিমানা

পাকিস্তানে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে স্বাগতিকদের কাছে ৩ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করেছে শ্রীলঙ্কা। ফাইনালের সেই হারের পর এবার স্লো ওভার রেটের কারণে আর্থিক জরিমানার মুখে পড়েছে দলটি। তবে ফাইনালে...

লংমার্চ থেকে ফেরার পথে বাস দুর্ঘটনা, পথচারী নিহত, আহত ২০ নেতাকর্মী

খুলনায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল খালেক (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে লংমার্চফেরত...

সরকারি ভাতা পেতে কাউকে টাকা দিতে হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পেতে কাউকে এক টাকাও দিতে হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। এসব...

মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী

কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটে ব্যাপক সাড়া ফেলেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখাপড়ার...

এইচএসসিতে এক বিষয়ে অকৃতকার্য, কমলনগরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের কমলনগরে এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হওয়ার পর ভূমিকা রানি দাস (নাম) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের করুনানগর এলাকায়...

দাউদকান্দির সুন্দলপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম প্রধানের গণসংযোগ, মানুষের দ্বারে দ্বারে দোয়া ও সমর্থন প্রার্থনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১নং সুন্দলপুর মডেল ইউনিয়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম প্রধান। বিভিন্ন পাড়া-মহল্লায় মানুষের সঙ্গে কুশল বিনিময় করে...

রাজশাহী বোর্ডে ৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য, ফেল ১৮৬ পরীক্ষার্থী

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন আট জেলার ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ১৮৬ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানের পাসের হার শূন্য। এর মধ্যে সবচেয়ে...

শেরপুরে দুই গ্রামের সংঘর্ষ, তিন পুলিশসহ আহত বেশ কয়েকজন

শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে সাড়ে চার ঘণ্টা...

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে...

কেরানীগঞ্জে ডিবি দক্ষিণের অভিযান: ৪০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা জেলার কেরানীগঞ্জে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ময়না আক্তার (৪৮) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর)...

× Advertisement