ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক আটকে বিক্ষোভ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:১৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ২১৪৪ বার পড়া হয়েছে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

রোববার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকার ঢাকা-রাজশাহী, ঢাকা-পাবনা ও ঢাকা-রংপুর সড়ক বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে উত্তরবঙ্গ অচল করে দেওয়ার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। ৪৮ ঘণ্টা পার হওয়ার পর রোববার তারা উত্তরবঙ্গের সব মহাসড়ক বন্ধ করে দেন।

বিক্ষোভে অংশ নেওয়া হৃদয় সরকার, জাকারিয়া, সমুদ্র, মেরাজ, হাসানসহ একাধিক শিক্ষার্থীরা বলেন, আট বছর ধরে ভাড়া করা ভবনে নানা দুর্ভোগের মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের।

সাত দফায় ডিপিপি সংশোধন করে ৯ হাজার ২৩৪ কোটি টাকার প্রকল্প প্রায় ৯৩ দশমিক ৫০ শতাংশ ব্যয় কমিয়ে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকায় নামিয়ে আনার পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্পটি একনেক সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত হয়নি।

শিক্ষার্থীরা বলেন, বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টির প্রতি অবিচার করা হয়েছে। আমরা বারবার আন্দোলন করার পরও শুধু আশ্বস্তই করা হয়েছে।

তারা বলেন, আমরা ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলাম। এই সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ইতিবাচক সাড়া তো দূরের কথা কেউ যোগাযোগও করেনি। তাই বাধ্য হয়ে আমরা উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছি।

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান। শাহজাদপুরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে সাধারণ মানুষও এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নিয়েছে।

এদিকে উত্তরাঞ্চলের সকল রুট ব্লকেড করে দেওয়ায় দুর্ভোগে পড়েছে ঢাকামুখী হাজার হাজার যাত্রী। হাটিকুমরুল গোলচত্বর ঘিরে চারটি রুটে শত শত যানবাহন আটকা পড়ে আছে। হাটিকুমরুল নির্মাণাধীন দুটি বিকল্প সেতু দিয়ে কিছু যানবাহন চলাচল করলেও মূল সড়কগুলো সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা হাটিকুমরুল গোলচত্বরের ধোপাকান্দি এলাকায় ঢাকামুখী ও উত্তরবঙ্গগামী লেন বন্ধ করে বিক্ষোভ করছেন। তবে দুটি ওভারপাস দিয়ে কিছু গাড়ি  চলাচল করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সিরাজগঞ্জে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক আটকে বিক্ষোভ

আপডেট সময় : ০১:১৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫