ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিজয় র‍্যালী।

মোহাম্মদ অলিউল্লাহ খান, ব্রাহ্মনবাড়িয়া
  • আপডেট সময় : ০১:২৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ২৪৬৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের, ব্রাহ্মণবাড়িয়া জেলার আহবায়ক ভিপি আবু শামীম আরিফ ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক সম্পাদক এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া শহরজুড়ে বিজয় র‍্যালি মিছিল সফলভাবে প্রদক্ষিণ হয়েছে।

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আয়োজনে শনিবার দুপুরে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি এতে অংশ নেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিজয় র‍্যালির বিশাল মিছিলটি জেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের গুরুত্বপূর্ণ স্থান অতিক্রম করে। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা “গণতন্ত্র পুনরুদ্ধার” ও “স্বৈরাচার বিরোধী” স্লোগানে পুরো শহর প্রকম্পিত করে তোলেন।

বিজয় র‍্যালীতে বক্তারা বলেন, গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক চেতনা থেকেই আজকের আন্দোলনের প্রেরণা নেওয়া হচ্ছে। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলার বি এন পি ও তার অঙ্গ সংগঠন এর বিজয় র‍্যালির আয়োজকরা বলেন

> “দীর্ঘ ১৭ বছর আমরা আন্দোলন করেছি এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে—মামলা, নির্যাতন, গুম, খুন—সবকিছু সহ্য করেছি। তারপরও এই দেশকে ভালোবেসে গণতন্ত্রের উদ্ধারের জন্য আমরা সর্বোচ্চ লড়াই করেছি। ছাত্র-জনতার আন্দোলনের ফলে ফ্যাসিস্ট হাসিনার সরকারের পতন হয়েছে। এই আন্দোলনে ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মীসহ বহু ভাই ছাত্র-জনতা শহীদ হয়েছেন। আমরা শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধসহ সকল জুলাই শহীদ ও সংগ্রামী যোদ্ধাদের স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছি

আয়োজকরা আরও জানান, এই র‍্যালীর মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং নতুন প্রজন্মকে আন্দোলনে উদ্বুদ্ধ করার বার্তা দেওয়া হয়েছে।

বিজয় র‍্যালীতে উপস্থিত ছিলেন—
কৃষক দলের আহবায়ক ভিপি আবু শামীম আরিফ, সদস্য সচিব জিল্লু ভাই, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক,জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আল-আমিন,
বি এন পির ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি ইঞ্জিনিয়ার শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির, সদস্য কচি মোল্লা,
সিনিয়র যুগ্ম আহবায়ক কাউসার কমিশনার, বিএনপির জেলার সাংগঠনিক সম্পাদক আজিম , স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দীলিপ, যুবদলের যুগ্ম আহবায়ক সজীবুর রহমান সজিব ও রুমেল আহমেদ, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক ইমরান আহমেদ রনি ও সদস্য সচিব মামুন মিয়া,ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারহান, পৌর কৃষক দলের আহবায়ক মোঃ কামাল মিয়া ও সদস্য সচিব মোঃ স্বপন মিয়া।

এছাড়াও ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মীর উপস্থিতিতে শহরজুড়ে এই বিশাল মিছিল প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিজয় র‍্যালী।

আপডেট সময় : ০১:২৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫