গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিজয় র্যালী।
- আপডেট সময় : ০১:২৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ২৪৬৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের, ব্রাহ্মণবাড়িয়া জেলার আহবায়ক ভিপি আবু শামীম আরিফ ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক সম্পাদক এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া শহরজুড়ে বিজয় র্যালি মিছিল সফলভাবে প্রদক্ষিণ হয়েছে।
গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আয়োজনে শনিবার দুপুরে এক বর্ণাঢ্য বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি এতে অংশ নেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিজয় র্যালির বিশাল মিছিলটি জেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের গুরুত্বপূর্ণ স্থান অতিক্রম করে। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা “গণতন্ত্র পুনরুদ্ধার” ও “স্বৈরাচার বিরোধী” স্লোগানে পুরো শহর প্রকম্পিত করে তোলেন।
বিজয় র্যালীতে বক্তারা বলেন, গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক চেতনা থেকেই আজকের আন্দোলনের প্রেরণা নেওয়া হচ্ছে। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলার বি এন পি ও তার অঙ্গ সংগঠন এর বিজয় র্যালির আয়োজকরা বলেন
> “দীর্ঘ ১৭ বছর আমরা আন্দোলন করেছি এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে—মামলা, নির্যাতন, গুম, খুন—সবকিছু সহ্য করেছি। তারপরও এই দেশকে ভালোবেসে গণতন্ত্রের উদ্ধারের জন্য আমরা সর্বোচ্চ লড়াই করেছি। ছাত্র-জনতার আন্দোলনের ফলে ফ্যাসিস্ট হাসিনার সরকারের পতন হয়েছে। এই আন্দোলনে ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মীসহ বহু ভাই ছাত্র-জনতা শহীদ হয়েছেন। আমরা শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধসহ সকল জুলাই শহীদ ও সংগ্রামী যোদ্ধাদের স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছি
আয়োজকরা আরও জানান, এই র্যালীর মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং নতুন প্রজন্মকে আন্দোলনে উদ্বুদ্ধ করার বার্তা দেওয়া হয়েছে।
বিজয় র্যালীতে উপস্থিত ছিলেন—
কৃষক দলের আহবায়ক ভিপি আবু শামীম আরিফ, সদস্য সচিব জিল্লু ভাই, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক,জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আল-আমিন,
বি এন পির ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি ইঞ্জিনিয়ার শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির, সদস্য কচি মোল্লা,
সিনিয়র যুগ্ম আহবায়ক কাউসার কমিশনার, বিএনপির জেলার সাংগঠনিক সম্পাদক আজিম , স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দীলিপ, যুবদলের যুগ্ম আহবায়ক সজীবুর রহমান সজিব ও রুমেল আহমেদ, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক ইমরান আহমেদ রনি ও সদস্য সচিব মামুন মিয়া,ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারহান, পৌর কৃষক দলের আহবায়ক মোঃ কামাল মিয়া ও সদস্য সচিব মোঃ স্বপন মিয়া।
এছাড়াও ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মীর উপস্থিতিতে শহরজুড়ে এই বিশাল মিছিল প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।






















