ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

২৫ সেপ্টেম্বর গকসু নির্বাচন: কীভাবে দিতে হবে ভোট

সাইফুল শাওন
  • আপডেট সময় : ০১:১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ২২২০ বার পড়া হয়েছে

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যেই বিস্তারিত ভোটগ্রহণ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোটারদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় বৈধ পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন বাধ্যতামূলক। প্রবেশের পর একাডেমিক ভবনের নিচতলায় স্থাপিত তথ্যকেন্দ্র থেকে প্রত্যেকে নিজ নিজ ভোটকেন্দ্রের দিকনির্দেশনা পাবেন। এ সময়ে আইডি কার্ড ছাড়া অন্য কোনো বস্তু বহন কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।

ভোটকেন্দ্রে প্রবেশ করলে প্রথমেই পোলিং অফিসারের কাছে পরিচয়পত্র দেখাতে হবে। এরপর ভোটার তালিকার সঙ্গে নাম মিলিয়ে স্বাক্ষর ও আঙুলের ছাপ দিতে হবে। প্রতিটি কেন্দ্রে দুইজন শিক্ষক-পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন এবং সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন একজন প্রেসাইডিং অফিসার।

ভোটার পরিচয় নিশ্চিত হওয়ার পর হাতে দেওয়া হবে দুটি ব্যালট পেপার— একটি সম্পাদকীয় পদ এবং অন্যটি অনুষদ প্রতিনিধি পদের জন্য। নির্ধারিত গোপন কক্ষে গিয়ে প্রার্থীর নামের পাশে বক্সে ক্রস (×) চিহ্ন দিয়ে ভোট প্রদান করতে হবে। একই পদে একাধিক ঘরে ভোট দিলে কিংবা নির্ধারিত স্থানের বাইরে চিহ্ন দিলে সেটি বাতিল বলে গণ্য হবে।

ভোট সম্পন্ন হওয়ার পর ব্যালট ভাঁজ করে নির্দিষ্ট ব্যালট বাক্সে ফেলতে হবে এবং শৃঙ্খলার সঙ্গে ভোটকেন্দ্র ত্যাগ করতে হবে। প্রতিটি কেন্দ্রে একজন পর্যবেক্ষক পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।এ

ছাড়া ভোটগ্রহণ চলাকালে কোনো প্রার্থী কিংবা ভোটার ছাড়া অন্য কেউ কেন্দ্র বা এর আশপাশে প্রবেশ করতে পারবে না বলে নির্বাচন কমিশনের নির্দেশনায় জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

২৫ সেপ্টেম্বর গকসু নির্বাচন: কীভাবে দিতে হবে ভোট

আপডেট সময় : ০১:১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫