ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জবিতে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই বিভাগের শিক্ষার্থীদের দফার দফায় সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসাথে চূড়ান্ত বহিষ্কারসহ অনন্য জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কাজ করছে তিন সদস্যের তদন্ত কমিটি।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে চারজন শিক্ষার্থীর বহিষ্কারের আদেশের এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার অনাকাঙ্ক্ষিত ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টে প্রাথমিকভাবে অভিযুক্ত চিহ্নিত করা হয়েছে। এই আচারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলভ আচারণ নয় ও শৃঙ্খলা পরিপন্থী। এ প্রেক্ষিতে সাময়িক বহিষ্কার করা হলো।

বহিষ্কার হওয়া ওই চার শিক্ষার্থী হলেন— রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাদি হাসান, একই শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের আব্দুল্লাহ আল নোমান, সামি উদ্দীন সাজিদ এবং একই বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের জাহিদুর রহমান জনি।

এদিকে সংঘর্ষের ঘটনায় সন্ধ্যায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে বিকেলে বাসে কথা কাটাকাটি জেরে মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন সহকারী প্রক্টর এবং তিন শিক্ষার্থীসহ মোট ছয়জন আহত হন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জবিতে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় : ০১:০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫