ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

বাংলাদেশের দাপুটে ব্যাটিং, দ্বিতীয় দিন শেষ ১ উইকেটে ৩৩৮ রান

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:১৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ২০৯০ বার পড়া হয়েছে

সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থানে বাংলাদেশ। ১ উইকেটে ৩৩৮ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা, আয়ারল্যান্ডের চেয়ে এগিয়ে ৫২ রানে। অপরাজিত রয়েছেন মাহমুদুল হাসান জয় ১৬৯ ও মুমিনুল হক ৮০ রানে।

এর আগে ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৮৬ রানে। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট, হাসান মুরাদ, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম নেন ২টি করে।

বাংলাদেশের ওপেনাররা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপে রাখেন অতিথিদের। সাদমান ইসলাম ৮০ রানে আউট হলেও মাহমুদুল জয় তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। মুমিনুলও ৮০ রানে তাকে সঙ্গ দিচ্ছেন।

২০১৫ সালের পর এটিই বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি (১৬৮ রান), আর টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ দৃঢ়ভাবে বাংলাদেশের হাতে।

সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড প্রথম ইনিংস: ২৮৬ (স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯; মিরাজ ৩/৫০)
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৩৮/১ (জয় ১৬৯*, সাদমান ৮০, মুমিনুল ৮০*; হামফ্রেস ১/৭৪)

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাংলাদেশের দাপুটে ব্যাটিং, দ্বিতীয় দিন শেষ ১ উইকেটে ৩৩৮ রান

আপডেট সময় : ০৬:১৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫