ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অ্যাশেজ শুরুর আগেই বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ২১৩৭ বার পড়া হয়েছে

অ্যাশেজ শুরুর আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের পর পার্থ টেস্ট থেকে ছিটকে গেলেন পেসার জশ হ্যাজেলউডও। তিন দিন আগে নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার বিপক্ষে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করে মাঠ ছাড়েন তিনি। প্রথম স্ক্যানে সমস্যা ধরা না পড়লেও সর্বশেষ স্ক্যানেই ইনজুরি নিশ্চিত হওয়ায় তাকে পার্থ টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে।

২১ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে অ্যাশেজ। সিরিজের প্রথম ম্যাচে হ্যাজেলউডকে না পাওয়ায় অস্ট্রেলিয়া স্কোয়াডে ডাক পেয়েছেন কুইন্সল্যান্ডের পেসার মাইকেল নেসার। একই ধরনের চোটে আগেই ছিটকে গেছেন শন অ্যাবট। পিঠের ইনজুরি থেকে ফিরলেও এখনো পুরোপুরি প্রস্তুত নন প্যাট কামিন্স—এ কারণে তারও প্রথম টেস্টে না খেলা আগে থেকেই নিশ্চিত ছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, প্রাথমিক স্ক্যানে অনেক সময় নিম্নমাত্রার মাংসপেশির চোট ধরা না পড়লেও পরবর্তী স্ক্যানে আসল পরিস্থিতি স্পষ্ট হয়। হ্যাজেলউডের ইনজুরি স্কোয়াডে ব্রেন্ডন ডগেটের অভিষেকের সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে। এর সাথে মিচেল স্টার্ক এবং স্কট বোল্যান্ডের দায়িত্বও আরও বাড়বে।

ইংল্যান্ডও নিজেদের প্রস্তুতি ম্যাচে পেসার মার্ক উডকে নিয়ে এমন আশঙ্কায় পড়েছিল। হ্যামস্ট্রিং টাইটনেসের কারণে স্ক্যান করানো হলেও পরে ইংল্যান্ড বোর্ড জানায়, উড ঠিক আছেন।

২৯৫ টেস্ট উইকেটধারী হ্যাজেলউড ভারতের বিপক্ষে সাম্প্রতিক সীমিত ওভারের সিরিজে ভালো ছন্দে ছিলেন এবং শেফিল্ড শিল্ডেও দারুণ বোলিং করেছিলেন। তবে শিল্ড ম্যাচের তৃতীয় দিনের সকালে স্পেল শেষে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করলে অধিনায়ক স্টিভেন স্মিথ তাকে মাঠ ছাড়তে বলেন। ম্যাচ চলাকালীন প্রথম স্ক্যান স্বাভাবিক এলেও পরদিন স্ক্যানে ইনজুরি ধরা পড়ে।

গত মৌসুমেও ভারতের বিপক্ষে ইনজুরির কারণে পাঁচ টেস্টের তিনটিতে খেলতে পারেননি তিনি। এ ছাড়া ২০১৪ সালের পর অস্ট্রেলিয়া মাত্র দু’টি হোম টেস্ট খেলেছে কামিন্স–হ্যাজেলউডকে ছাড়া—২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে এবং ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই দু’টি ম্যাচেই নেসার খেলেছিলেন।

এদিকে সাউথ অস্ট্রেলিয়ার পেসার ডগেট সম্প্রতি হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে দুর্দান্ত ফর্মে ফিরেছেন—শিল্ডে দুই ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন তিনি। পার্থে অভিষেক হলে তিনি অস্ট্রেলিয়ার ইতিহাসে তৃতীয় আদিবাসী পুরুষ টেস্ট ক্রিকেটার হবেন, এবং একই ম্যাচে প্রথমবারের মতো দু’জন আদিবাসী ক্রিকেটার (ডগেট ও বোল্যান্ড) খেলবেন।

ব্রিসবেন টেস্টে ফেরার লক্ষ্যে কামিন্স বোলিং অনুশীলনের তীব্রতা বাড়িয়েছেন। তিনি জানান, এসসিজির নেটে ইতোমধ্যে প্রায় ৯০% তীব্রতায় বোলিং করেছেন এবং পার্থ টেস্ট চলাকালীনই ১০০% অবস্থায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে।

অস্ট্রেলিয়ার পেস আক্রমণে এখন ইনজুরির চাপ হিসেব-নিকেশ বদলে দিয়েছে। আরও কেউ ছিটকে গেলে বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে। ঝাই রিচার্ডসনকে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশে রাখা হয়েছে, আর কাঁধের অস্ত্রোপচার থেকে ফেরার পর সিরিজের শেষ দিকে তাকে বিবেচনা করা হতে পারে। জেভিয়ার বার্টলেটও সম্ভাব্য বিকল্প হিসেবে নজরে রয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

অ্যাশেজ শুরুর আগেই বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে

আপডেট সময় : ১২:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫