ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তরুণীকে ব্যবহার করে অন্তরঙ্গ ভিডিও ধারণের পর যুবককে হত্যার অভিযোগ : র‌্যাব

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ২১০৫ বার পড়া হয়েছে

প্রেমের ফাঁদে ফেলে ভিডিও ধারণ করে টাকা আদায়ের টার্গেটে ছিলেন রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক (৪২)। এই পরিকল্পনার নেপথ্যে ছিলেন জরেজ ও তার সহযোগী শামীমা আক্তার।

আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে কাওরানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফিন।

র‌্যাব জানায়, জরেজ ও শামীমার মধ্যে এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। জরেজ শামীমাকে আশরাফুলকে প্রেমের ফাঁদে ফেলে ১০ লাখ টাকা আদায়ের প্রস্তাব দেন। পরিকল্পনা অনুযায়ী এক মাস আগে থেকে শামীমা আশরাফুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ শুরু করেন এবং নিয়মিত অডিও–ভিডিও কলে তাকে নিজের প্রতি আকৃষ্ট রাখেন।

গত ১১ নভেম্বর জরেজ ও আশরাফুল ঢাকায় এসে শামীমার সঙ্গে দেখা করেন। পরে শনির আখড়ায় ৫ হাজার টাকায় তিনজনে একটি বাসা ভাড়া নেন। সেখানেই চেতনানাশক প্রয়োগ করে আশরাফুলকে অচেতন করে অন্তরঙ্গ ভিডিও ধারণের পর তাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফিন জানান, ১২ নভেম্বর দুপুরে আশরাফুল পুরোপুরি অচেতন হয়ে পড়লে জরেজ তার হাত বেঁধে মুখ স্কচটেপ দিয়ে আটকে দেন। এরপর অতিরিক্ত ইয়াবা সেবনের পর জরেজ হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে হত্যা করেন। হত্যার পর একই ঘরে মরদেহ রেখেই রাত কাটায় তারা।

পরদিন (১৩ নভেম্বর) মরদেহ গুম করতে জরেজ বাজার থেকে চাপাতি ও দুটি নীল ড্রাম কেনেন। চাপাতি দিয়ে মরদেহকে ২৬ টুকরো করে দুই ড্রামে ভরে হাইকোর্ট এলাকার পানির পাম্পের কাছে একটি গাছের নিচে ফেলে পালিয়ে যায় তারা।

এর আগে, শুক্রবার রাতে কুমিল্লা থেকে শামীমাকে গ্রেপ্তার করে র‌্যাব-৩। আর মূলহোতা জরেজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

তরুণীকে ব্যবহার করে অন্তরঙ্গ ভিডিও ধারণের পর যুবককে হত্যার অভিযোগ : র‌্যাব

আপডেট সময় : ০১:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫