ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় আরও ৭২ শিক্ষার্থী নতুন করে জিপিএ–৫ পেয়েছে।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:২২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে যশোর বোর্ডে নতুন করে ৭২ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। পুনর্নিরীক্ষণের ফলে ফেল থেকে পাস করেছে আরও ৫৪ জন। মোট ২১৬ শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।

রবিবার (১৬ নভেম্বর) খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে এসব তথ্য জানান যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তন হওয়া ৭২ জন শিক্ষার্থীর মধ্যে এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন, এ মাইনাস থেকে ৩ জন, বি গ্রেড থেকে ১ জন এবং এফ গ্রেড থেকে ১ জন।

এ ছাড়া নতুন করে পাস করা ৫৪ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ মাইনাস পেয়েছে ৪ জন, বি গ্রেড ২৪ জন, সি গ্রেড ৪ জন এবং ডি গ্রেড ২১ জন।

প্রফেসর মতিন জানান, যশোর বোর্ডে খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ৩৫ হাজারেরও বেশি শিক্ষার্থী। এর মধ্যে মাত্র ২১৬ জনের ফলাফল পরিবর্তন হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় আরও ৭২ শিক্ষার্থী নতুন করে জিপিএ–৫ পেয়েছে।

আপডেট সময় : ০৩:২২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫