সারাদেশ
ঢাকার প্রবেশদ্বার আমিনবাজারে পুলিশের তল্লাশি
- আপডেট সময় : ০২:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ২১৬৪ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ট্রাইব্যুনালে তিন জনের বিচারের রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ শাটডাউন কর্মসূচি দিয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঢাকার প্রবেশমুখে ব্যাপক নিরাপত্তা জোরদার ও তল্লাশি চৌকি বসানো হয়েছে। তবে সড়কে গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম লক্ষ্য করা গেছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিন বাজার এলাকায় এ তল্লাশি চৌকি বসানো হয়।
পুলিশ জানায়, রায়কে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা করতে না পারে। সেজন্য পথচারী ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিন বাজারে পুলিশের তল্লাশি করা হচ্ছে। সেখানে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ কোনো ব্যক্তিকে সন্দেহ হলেও তল্লাশি করছে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, পথচারী ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ কাজ করছে। সাভারের আমিন বাজারে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে। এছাড়া মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করছে এবং নাশকতারোধে পুলিশের অভিযান চলছে।
গত ২৪ ঘন্টায় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
//






















