ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

ঢাকার প্রবেশদ্বার আমিনবাজারে পুলিশের তল্লাশি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০২:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ২১৬৪ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ  ট্রাইব্যুনালে তিন জনের বিচারের রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ শাটডাউন কর্মসূচি দিয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঢাকার প্রবেশমুখে ব্যাপক নিরাপত্তা জোরদার ও তল্লাশি চৌকি বসানো হয়েছে। তবে সড়কে গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম লক্ষ্য করা গেছে।

সোমবার (১৭ নভেম্বর)  সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিন বাজার এলাকায় এ তল্লাশি চৌকি বসানো হয়।

পুলিশ জানায়, রায়কে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা করতে না পারে। সেজন্য পথচারী ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিন বাজারে পুলিশের তল্লাশি করা হচ্ছে। সেখানে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ কোনো ব্যক্তিকে সন্দেহ হলেও তল্লাশি করছে পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জুয়েল মিঞা বলেন, পথচারী ও যাত্রীদের  নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ কাজ করছে। সাভারের আমিন বাজারে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে। এছাড়া মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করছে এবং নাশকতারোধে পুলিশের অভিযান চলছে।

গত ২৪ ঘন্টায় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

//

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

ঢাকার প্রবেশদ্বার আমিনবাজারে পুলিশের তল্লাশি

আপডেট সময় : ০২:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫