ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

ভারতের বিপক্ষে জয়ে জাতীয় দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

গত মার্চে শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। সেটিই ছিল হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে অভিষেক। সেদিন দারুণ খেলেও জয় থেকে বঞ্চিত হয় দল। তবে ফিরতি লেগের আগে জয় পাওয়ার অঙ্গীকার করেছিলেন লেস্টার সিটির এই তারকা। কথা রেখেছেন তিনি—গতকাল (১৮ নভেম্বর) ঢাকা আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

২২ বছর পর ভারতকে হারানোর ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচে ঘরের মাঠে মোরসালিনের একমাত্র গোলে দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ। দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামে পাওয়া এই জয় ২০০৩ সালের পর ভারতের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে বাংলাদেশের প্রথম সাফল্য।

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘এই জয় পুরো জাতিকে গর্বিত করেছে। এটি শুধু একটি ফুটবল ম্যাচের জয় নয়; খেলাধুলাকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে দেখা তরুণ প্রজন্মের জন্য এটি বড় অনুপ্রেরণা। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন জয় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।’

তিনি আরও আশা প্রকাশ করেন, এই সাফল্য বাংলাদেশের ফুটবলের গৌরবময় দিনগুলো ফিরে পেতে সহায়তা করবে। পাশাপাশি জানান, ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার ফুটবলকে সর্বাত্মক সহায়তা দিয়ে আসছে এবং ভবিষ্যত সরকারগুলোও এই ধারা অব্যাহত রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

ম্যাচের ১১তম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে গোল করেন মোরসালিন। এরপর পুরো সময় লিড ধরে রাখে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালের সাফ গোল্ডকাপ সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ ড্র হওয়ার পর অতিরিক্ত সময়ে মতিউর মুন্নার গোলে জয় পায় লাল-সবুজেরা। ফাইনালে মালদ্বীপকে হারিয়ে শিরোপাও জিতেছিল বাংলাদেশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভারতের বিপক্ষে জয়ে জাতীয় দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

আপডেট সময় : ০১:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫