ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাত্র দেড় লাখ জনসংখ্যার দেশ কুরাসাও বিশ্বকাপে জায়গা করে নিয়ে রচনা করেছে নতুন ইতিহাস

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৪৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

জনসংখ্যার দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছে কুরাসাও। কাল রাতে কিংস্টনের ন্যাশনাল স্টেডিয়ামে জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে তারা এই সাফল্য নিশ্চিত করে।

এ অর্জনের মধ্য দিয়ে কুরাসাও পেছনে ফেলেছে ২০১৮ বিশ্বকাপে ইতিহাস গড়া আইসল্যান্ডকে। প্রায় ৩ লাখ ৯৮ হাজার জনসংখ্যার দেশ আইসল্যান্ড এত দিন বিশ্বকাপে খেলা ক্ষুদ্রতম দেশের রেকর্ড ধরে রেখেছিল। ওয়ার্ল্ডোমিটারের হিসেবে মাত্র ১ লাখ ৮৫ হাজার ৪৮৭ জনসংখ্যার কুরাসাও সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখল।

কনক্যাকাফ বাছাইয়ে অন্য দুই দলও জায়গা করে নিয়েছে মূলপর্বে। ‘ডি’ গ্রুপে নিকারাগুয়াকে ২-০ গোলে হারিয়ে ৫২ বছর পর বিশ্বকাপে ফিরেছে হাইতি—তাদের শেষ অংশগ্রহণ ছিল ১৯৭৪ সালে। ‘এ’ গ্রুপে এল সালভাদরকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে উঠেছে পানামা। এর আগে গত মাসে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছিল কেপ ভার্দে।

জ্যামাইকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে কুরাসাও শেষ মুহূর্তে রক্ষা পেয়েছে ভিএআরের সিদ্ধান্তে। দ্বিতীয়ার্ধে জ্যামাইকার পাওয়া সম্ভাব্য পেনাল্টি বাতিল হয় প্রযুক্তির সহায়তায়। মাত্র ৪৪৪ বর্গকিলোমিটারের দেশটি অপরাজিত থেকে ১২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে জায়গা করে নেয়। দশ বছর আগেও ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৫০তম থাকা কুরাসাও এখন উঠে এসেছে ৮২ নম্বরে। কেপ ভার্দে, উজবেকিস্তান ও জর্দানের মতো কুরাসাওও প্রথমবার খেলবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে।

নেদারল্যান্ডসের স্বশাসিত দেশ কুরাসাওয়ের দলের কোচ ডিক অ্যাডভোকাট পারিবারিক কারণে জ্যামাইকার বিপক্ষে ম্যাচে ডাগআউটে থাকতে পারেননি। তবে নেদারল্যান্ডসে বসেই তিনি ম্যানেজার ওয়াউটার ইয়ানসেনের মাধ্যমে দলের সঙ্গে যোগাযোগ রাখেন এবং বিরতিতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। ৭৮ বছর বয়সী অ্যাডভোকাট এবার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কোচ হিসেবে বিশ্বকাপে ডাগআউটে দাঁড়ানোর রেকর্ড গড়বেন। এর মাধ্যমে তিনি ভাঙবেন ২০১০ বিশ্বকাপে গ্রিসের কোচ হিসেবে ৭১ বছর বয়সে সাইডলাইনে দাঁড়ানো অটো রেহাগেলের রেকর্ড।

অন্যদিকে জ্যামাইকার জন্য ড্র ফলটা হতাশার—বিরতির পর তিনবার পোস্টে লাগানো শট থেকেও গোল মেলেনি। সরাসরি বিশ্বকাপে উঠতে না পারায় পদত্যাগ করেছেন কোচ স্টিভ ম্যাক্লারেন। উল্লেখ্য, কুরাসাও দলে খেলছেন পুরোপুরি নেদারল্যান্ডসে জন্ম নেওয়া অ্যান্টিলিয়ান বংশোদ্ভূত ফুটবলাররা।

অঞ্চলটির তিন স্বাগতিক—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—আগেই সরাসরি মূলপর্বে জায়গা পাওয়ায় কনক্যাকাফের তিনটি আসন খালি ছিল। কুরাসাও, হাইতি ও পানামা সেই শূন্যস্থান পূরণ করেছে। আর আন্তমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে দুটি দল উঠবে আগামী মার্চে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ম্যাচগুলো থেকে। প্লে-অফে অংশ নেবে—বলিভিয়া, ডিআর কঙ্গো, ইরাক, জ্যামাইকা, নিউ ক্যালেডোনিয়া ও সুরিনাম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মাত্র দেড় লাখ জনসংখ্যার দেশ কুরাসাও বিশ্বকাপে জায়গা করে নিয়ে রচনা করেছে নতুন ইতিহাস

আপডেট সময় : ০২:৪৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫