ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

এক রানের দূরত্বে মুশফিক, স্বস্তিতে দিন শেষ করলো বাংলাদেশ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ২১০১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগ থেকেই ছিল বাড়তি উত্তেজনা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটি বাংলাদেশের জন্য বিশেষ এক উপলক্ষ—মুশফিকুর রহিমের শততম টেস্ট।

শততম ম্যাচকে স্মরণীয় করে রাখতে মাঠে নেমেই ইতিহাস গড়েছেন মুশফিক। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়লেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার। বিশ্বের ৮৪তম ক্রিকেটার হিসেবে তিনি যোগ দিলেন একশ টেস্টের এলিট তালিকায়।

প্রথম দিনের খেলায় ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মুশফিক। পাঁচ নম্বরে নেমে ঠাণ্ডা মাথায় খেলতে খেলতেই পৌঁছে যান সেঞ্চুরির দ্বারপ্রান্তে। তবে দিনের শেষে ৯৯ রানে অপরাজিত থেকে অপেক্ষা বাড়ালেন আরেকটি রাতের। তিন অঙ্ক ছুঁতে পারলে শততম টেস্টে সেঞ্চুরির কীর্তিতে ১২তম ক্রিকেটার হিসেবে নাম লেখাবেন তিনি।

দিনের শুরুতেই মুশফিককে বিশেষ ক্যাপ পরিয়ে দেন তার অভিষেক টেস্টের অধিনায়ক হাবিবুল বাশার। পরে দেশের প্রথম টেস্ট ক্যাপধারী আকরাম খান তার হাতে তুলে দেন ক্যাপ ক্যাসকেট। উপস্থিত ছিলেন মুশফিকের পরিবারের সদস্য এবং অভিষেক টেস্টের সতীর্থরাও। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল উপহার দেন বিশেষ ক্রেস্ট, আর হাবিবুল বাশার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে তাকে দেন স্মারক টেস্ট জার্সি।

ব্যাট হাতে দিনটি ছিল প্রায় পুরোপুরি মুশফিকময়। লিটন দাসও সেঞ্চুরির পথে হাঁটলেও ৪৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৫২ রানের জুটি গড়েন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে অ্যান্ডি ম্যাকব্রাইনের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম সেশনে পড়ে তিন উইকেট—সাদমান (৩৫), জয় (৩৪) ও অধিনায়ক শান্ত (১৪)।

লাঞ্চের পর দৃঢ়তা দেখান মুমিনুল হক। দুটি জীবন পেয়ে তিনি তুলে নেন ক্যারিয়ারের ২৪তম হাফ-সেঞ্চুরি। তবে ৬৩ রানে ম্যাকব্রাইনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে।

শেষ দিকে লিটনকে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান মুশফিক।

৪ উইকেটে ২৯২ রান নিয়ে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। মুশফিক অপরাজিত ৯৯*, লিটন দাস ৪৭*।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

এক রানের দূরত্বে মুশফিক, স্বস্তিতে দিন শেষ করলো বাংলাদেশ

আপডেট সময় : ০৫:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫