ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভূমিকম্প আতঙ্কে কর্মচারী ভবনে আশ্রয় নিলেন ঢাবি শিক্ষার্থীরা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / ২১১৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল মেয়াদোত্তীর্ণ হওয়ায় শিক্ষার্থীরা ভূমিকম্পের পর আতঙ্কে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলসংলগ্ন কর্মচারী ভবনে আশ্রয় নেন।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই তারা সেখানে গিয়ে অবস্থান নেন।

শিক্ষার্থীরা জানান, মুহসীন হলের বিভিন্ন ফ্লোরে প্রায়ই পলেস্তারা খসে পড়ে। এতে শিক্ষার্থীরা একাধিকবার আহতও হয়েছেন। নতুন ভবনের দাবি দীর্ঘদিন ধরে জানালেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এ পরিস্থিতিতে নিরাপত্তার কারণে আপাতত তারা কর্মচারী ভবনেই অবস্থান করবেন।

শিক্ষার্থীরা আরও বলেন, একটি নিরাপদ হল আমাদের মৌলিক চাহিদা হলেও তা আমরা পাচ্ছি না। মুহসীন হলের স্থায়িত্ব মেয়াদ ২০১০ সালেই শেষ হয়ে গেছে, অথচ ২০২৫ সাল পর্যন্ত শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে সেখানে বসবাস করছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ভূমিকম্প ছাড়াই হলে নিয়মিত পলেস্তারা খসে পড়ে, তবুও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই নিরাপত্তার স্বার্থে তারা কর্মচারী ভবনে আশ্রয় নিয়েছেন।

মুহসীন হল সংসদের সমাজসেবা সম্পাদক মো. সাইফুল্লাহ ফেসবুকে লেখেন, আমরা মুহসীন হলের শিক্ষার্থীরা জহুরুল হক হলের পাশে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ভবনে অবস্থান নিয়েছি। অন্যান্য হলের শিক্ষার্থীরাও আসেন। আমাদের দাবি আমাদেরকেই আদায় করতে হবে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়, যা ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টার থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে। ভূকম্পনের অবস্থান ছিল— অক্ষাংশ: ২৩.৭৭° উত্তর দ্রাঘিমা: ৯০.৫১° পূর্ব (মাধবদী, ঢাকা)।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভূমিকম্প আতঙ্কে কর্মচারী ভবনে আশ্রয় নিলেন ঢাবি শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৩:০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫