টি-২০ বিশ্বকাপের খেলার সূচি ঘোষণা, উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ
- আপডেট সময় : ০৮:৪৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ২১৮৭ বার পড়া হয়েছে
ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কা মিলিতভাবে আয়োজিত হতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ। আসন্ন এই বিশ্বকাপের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি ইতোমধ্যেই গ্রুপ ও সূচি ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ ‘সি’ গ্রুপে অবস্থান করছে, যেখানে স্বাগতিক দেশগুলো—ভারত ও শ্রীলঙ্কা—ক্রমশ ‘এ’ এবং ‘বি’ গ্রুপে রয়েছেন।
বিশ্বকাপের একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে রয়েছে নেদারল্যান্ডস, নামিবিয়া এবং যুক্তরাষ্ট্র। তুলনামূলকভাবে বলা যায়, এটি ভারতের জন্য বেশ সহজ গ্রুপ।
টি-২০ বিশ্বকাপের গ্রুপ:
-
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র
-
গ্রুপ ‘বি’: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, ওমান
-
গ্রুপ ‘সি’: বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি
-

ছবি: সংগৃহীত গ্রুপ ‘ডি’: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, আরব আমিরাত, কানাডা




























