ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শামীমকে বাদ দেওয়ার আগে আভাস দেয়া হয়নি: লিটনের অভিযোগ নির্বচকদের বিরূদ্ধে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ২০৯১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগের দিন দলের অধিনায়ক লিটন দাস নির্বাচকদের উপর অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, সিরিজের জন্য দল ঘোষণা করার সময় শামীম হোসেন পাটোয়ারিকে বাদ দেয়ার বিষয়টি তাকে জানানো হয়নি।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে বুধবার (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে লিটন বলেন, “শামীম কেন বাদ পড়েছে আমি জানি না। ও আমার গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এখন ওকে সরি বলার সুযোগও নেই।”

তিনি আরও অভিযোগ করেন, “আগে জানতাম অধিনায়ককে মতামত জানিয়ে দল বানানো হয়। এখন কেবল দেওয়া দলেই খেলতে হচ্ছে। এভাবে কাজ করা কঠিন।”

লিটন পূর্বেও শামীমের খেলায় হতাশা প্রকাশ করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৮ রানে ৩ উইকেট হারানোর পর শামীম ৪ বলে ১ রান করে আউট হন। লিটন ম্যাচ শেষে বলেছিলেন, “শামীমের ব্যাটিং হতাশাজনক। দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল। এমন পরিস্থিতিতে অভিজ্ঞতা ও স্থিরতা দেখানো জরুরি।”

এর আগে শামীম পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে দুর্বল পারফরম্যান্স করেছেন; দুটিতে মাত্র ১ রান করেছেন এবং বাকি ম্যাচে সর্বমোট ৩৩ রান করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শামীমকে বাদ দেওয়ার আগে আভাস দেয়া হয়নি: লিটনের অভিযোগ নির্বচকদের বিরূদ্ধে

আপডেট সময় : ০১:৫৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫