শিরোনাম ::
ঢাবির হলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে জিনিসপত্র নিয়ে আসার সময় আটক
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৭:০৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ২০৯৫ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা। ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যায়।
আটক নেতার নাম আব্দুল্লাহ আল সাদিক। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক উপসম্পাদক।
জিয়া হল সংসদের সদস্য শাহেদ ইমন জানান, হল বন্ধ থাকাকালীন সময়ে আব্দুল্লাহ আল সাদিক (২০১৮-১৯) তার জিনিসপত্র নিতে আসেন। তখন হলের শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে তাকে প্রক্টরিয়াল টিমের হাতে হস্তান্তর করা হবে।
ট্যাগস :



























