শিরোনাম ::
যমুনা ফিউচার পার্কের মোবাইল মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে এমবিসিবি।
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ১২:২৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ২৩০৮ বার পড়া হয়েছে
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) যমুনা ফিউচার পার্ক শাখার ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
এ সিদ্ধান্ত এসেছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংক্রান্ত দাবিতে সরকারের সঙ্গে আলোচনার কোনো সাড়া না পাওয়ার পর। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১টায় যমুনা ফিউচার পার্কের সামনে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে মানববন্ধন করেছেন। সেখানে তারা পরিস্থিতি পর্যালোচনা করে আগামী দিনের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করবেন।
এর আগে গত রোববার রাজধানীর কারওয়ান বাজার মোড়ে একটি মানববন্ধনে ব্যবসায়ীরা এনইআইআর চালুর আগে আলোচনার টেবিলে বসার দাবি জানান। রাজধানীর বিভিন্ন শপিং মলের মোবাইল ব্যবসায়ী এবং দোকানের কর্মচারীরাও এতে অংশ নেন।
ট্যাগস :




























