ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ বিরতির পর দিল্লি দলে ফিরলেন কোহলি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ২১২১ বার পড়া হয়েছে

ছবি : ষংগৃহীত

ভারতের সাবেক ও বর্তমান অধিনায়ক বিরাট কোহলি প্রায় ১৬ বছর পর ঘরোয়া পঞ্চাশ ওভারের প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে মাঠে নামতে যাচ্ছেন। দিল্লির জার্সিতে তিনি শেষ খেলেছিলেন ২০১০ সালে।

বিসিসিআইয়ের চুক্তিভুক্ত ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক হওয়ায় ৩৭ বছর বয়সী কোহলি এবার ভিজায় হাজারে ট্রফিতে ফিরছেন। আগামী ২৪ ডিসেম্বর আহমেদাবাদে শুরু হতে যাওয়া এই আসরে তার খেলা নিশ্চিত করেছে দিল্লি ও ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। সংস্থার সচিব অশোক শর্মা জানিয়েছেন, কোহলি নিশ্চিতভাবে কিছু ম্যাচ খেলবেন, তবে পুরো টুর্নামেন্ট খেলবেন কি না তা এখনও জানা যায়নি।

কোহলির সাম্প্রতিক আন্তর্জাতিক ফর্মও দুর্দান্ত। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২০ বলে ১৩৫ রানের সেঞ্চুরি করে দলকে জয়ী করেছেন, যা তার ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরি। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার ও শনিবার।

দিল্লির হয়ে কোহলির শেষ ঘরোয়া পঞ্চাশ ওভার ম্যাচ ছিল ২০১৩ সালের এনকেপি সালভে চ্যালেঞ্জার ট্রফিতে। আর বিজয় হাজারে ট্রফিতে তার শেষ ম্যাচটি খেলেছিলেন ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারি, সার্ভিসেসের বিপক্ষে ১৫৪ বলে ১৪৮ রানের ইনিংস খেলে। সেই ম্যাচে দিল্লিকে জেতানো নায়ক ছিলেন মিঠুন মানহাস, যিনি বর্তমানে বিসিসিআইয়ের সভাপতি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

দীর্ঘ বিরতির পর দিল্লি দলে ফিরলেন কোহলি

আপডেট সময় : ০২:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫