ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

ফর্মের ধারাবাহিকতায় কোহলির আরেক সেঞ্চুরি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

আবারও সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। পরপর দুই ওয়ানডেতে তিন অঙ্কের ম্যাজিক ছুঁয়ে ভারতীয় এই তারকা ব্যাটার তুলে নিলেন ক্যারিয়ারের ৮৪তম আন্তর্জাতিক সেঞ্চুরি।

সাউথ আফ্রিকার বিপক্ষে দারুণ এই ফর্ম দেখানোর পর ক্রিকেট মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে—কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ড ছুঁতে কোহলির কতটা পথ বাকি। বর্তমানে এ রেকর্ডে পৌঁছাতে তাকে আরও ১৬টি সেঞ্চুরি করতে হবে।

কোহলি ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফর্মে থাকা সত্ত্বেও সমালোচনা এড়াতে তিনি দুটি ফরম্যাট থেকে সরে দাঁড়ান। বিশ্লেষকদের মতে, টেস্ট ক্রিকেট থেকে এত দ্রুত অবসর নেওয়া তার উচিত হয়নি; আর কিছুদিন টেস্ট ও ওয়ানডে খেললে শচীনের রেকর্ড স্পর্শ করা তার জন্য আরও সহজ হতো।

এখন শুধুমাত্র ওয়ানডে খেলেই শততম সেঞ্চুরির স্বপ্ন ছোঁয়া কোহলির জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২৮০ দিন পর তিনি সেঞ্চুরির দেখা পেলেন; এর আগে সর্বশেষ সেঞ্চুরি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

গত রবিবার রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে কোহলি করেন ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরি।

আজ বুধবার (৩ ডিসেম্বর) রায়পুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি তুলে নেন তিনি। ৯০ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে পৌঁছান তিন অঙ্কে। শেষ পর্যন্ত ৯৩ বলে ১০২ রান করে লুঙ্গি এনগিডির শিকার হন এই ভারতীয় তারকা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফর্মের ধারাবাহিকতায় কোহলির আরেক সেঞ্চুরি

আপডেট সময় : ০৫:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫