সারাদেশ
সাভারে নারীর প্রতি সহিংসতা রোধে অপরাজেয়-বাংলাদেশ’র শিক্ষামূলক নাট্য প্রদর্শনী
- আপডেট সময় : ০৫:৩৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ২৩৫১ বার পড়া হয়েছে
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে, মানবাধিকার ও নারী অধিকারের প্রসারে কাজ করা প্রতিষ্ঠান অপরাজেয় বাংলাদেশ তাদের চলমান ‘পারায়ন’ প্রকল্পের আওতায় সাভারে আনন্দঘন ও শিক্ষামূলক নাট্য প্রদর্শনী আয়োজন করে।
বুধবার (০৩ ডিসেম্বর) বিকেল ৩টায় সাভার উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্য নিয়ে নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অপরাজেয় বাংলাদেশ পারায়ন প্রকল্পের এরিয়া ম্যানেজার সিনথিয়া ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা অফিসার শহীদুজ্জামান।
এসময় নারীর অধিকার বিষয়ক সচেতনতামূলক বক্তব্য রাখেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: কামরুজ্জামান ও উপজেলা পল্লী উন্নয়ন সমবায় এর চেয়ারম্যান আব্দুল মালেক।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন পারায়ন প্রকল্পের মনিটরিং অফিসার সঞ্জীব কুমার দে,এছাড়াও উপস্থিত ছিলেন অপরাজেয় বাংলাদেশের তানজুন নাহার,সুমা আক্তার,আমিনুল ইসলাম,ফরিদ আহমেদ, ফারজানা হোসাইনসহ পারায়ন প্রকল্পের নারীমুক্তি সংস্থা দলের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে চলবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ।






















