ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

সাভারে নারীর প্রতি সহিংসতা রোধে অপরাজেয়-বাংলাদেশ’র শিক্ষামূলক নাট্য প্রদর্শনী

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০৫:৩৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ২৩৫০ বার পড়া হয়েছে

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে, মানবাধিকার ও নারী অধিকারের প্রসারে কাজ করা প্রতিষ্ঠান অপরাজেয় বাংলাদেশ তাদের চলমান ‘পারায়ন’ প্রকল্পের আওতায় সাভারে আনন্দঘন ও শিক্ষামূলক নাট্য প্রদর্শনী আয়োজন করে।

বুধবার (০৩ ডিসেম্বর) বিকেল ৩টায় সাভার উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ও  ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্য নিয়ে নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অপরাজেয় বাংলাদেশ পারায়ন প্রকল্পের এরিয়া ম্যানেজার সিনথিয়া ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা অফিসার শহীদুজ্জামান।

এসময় নারীর অধিকার  বিষয়ক সচেতনতামূলক বক্তব্য রাখেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: কামরুজ্জামান ও উপজেলা পল্লী উন্নয়ন সমবায় এর চেয়ারম্যান আব্দুল মালেক।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন পারায়ন প্রকল্পের মনিটরিং অফিসার সঞ্জীব কুমার দে,এছাড়াও উপস্থিত ছিলেন অপরাজেয় বাংলাদেশের তানজুন নাহার,সুমা আক্তার,আমিনুল ইসলাম,ফরিদ আহমেদ, ফারজানা হোসাইনসহ পারায়ন প্রকল্পের নারীমুক্তি সংস্থা দলের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে চলবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে নারীর প্রতি সহিংসতা রোধে অপরাজেয়-বাংলাদেশ’র শিক্ষামূলক নাট্য প্রদর্শনী

আপডেট সময় : ০৫:৩৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫