ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইসি তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চায়।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে ১০ বা ১১ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক নির্বাচন কমিশনার এ তথ্য জানান। তিনি বলেন, “১০ বা ১১ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হবে। এর কয়েক দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে।”

আগেই জানানো হয়েছিল, ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল প্রকাশ করা হবে। তার আগে ৭ ডিসেম্বর তফসিল সংক্রান্ত কমিশন সভা রয়েছে।

সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, “গণভোটের প্রচারণা এখনও শুরু হয়নি। সরকার ও নির্বাচন কমিশন মিলিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।” তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। যদিও আগে কিছু বিচ্ছিন্ন ছুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মক ভোটিং প্রসঙ্গে তিনি বলেন, “জনগণ গত পনের বছরে ভোট দেওয়ার প্রক্রিয়া প্রত্যক্ষ করতে পারেনি। তাই ভোটের প্রক্রিয়া দেখাতে এবং দুই ব্যালটে কত সময় লাগে তা পরিমাপ করার জন্য মক ভোটিং আয়োজন করা হয়েছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ইসি তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চায়।

আপডেট সময় : ০৩:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫