শিরোনাম ::
নেইমারের ভবিষ্যত নিয়ে জল্পনা শেষ করলেন আনচেলোত্তি
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৩:১৮:১০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ২১০৫ বার পড়া হয়েছে
ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলোত্তি আসন্ন বিশ্বকাপের জন্য স্কোয়াড নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। ৩৩ বছর বয়সী নেইমারের বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছিল। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনচেলোত্তি বিষয়টি স্পষ্ট করে জানান।
তিনি বলেন, “আপনাদের নেইমারের ব্যাপারে আগ্রহ আছে আমি জানি। কিন্তু মনে রাখুন, এখন ডিসেম্বর, বিশ্বকাপ শুরু হবে জুনে। মে মাসে যখন আমি স্কোয়াড ঘোষণা করব, তখন যদি নেইমার ফিট থাকে, যোগ্য প্রমাণিত হয় এবং অন্য খেলোয়াড়দের চেয়ে সমান বা ভালো অবস্থায় থাকে, তখনই সে বিশ্বকাপে খেলবে। বিষয়টি এতোই সহজ।”
এই মৌসুমে সান্তোসের হয়ে নেইমার ১৯ ম্যাচ খেলে ৮ গোল ও ১ অ্যাসিস্ট করেছেন। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে তার পারফরম্যান্সও ছিল শক্তিশালী, ৪ ম্যাচে ২ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন।
ট্যাগস :




























