আশরাফুল ব্যাটিং কোচ হওয়ার পর দলে সালাউদ্দিনের দায়িত্ব ও ভূমিকা কী, তা জানতে আগ্রহী সুজন।
- আপডেট সময় : ০৩:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয় দলে বর্তমানে ছয়জন কোচ রয়েছেন। সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন প্রশ্ন তুলেছেন, এত কোচের প্রয়োজন কী এবং সালাউদ্দিনের দায়িত্ব আসলে কী। তিনি বলেন, আশরাফুল ব্যাটিং কোচ হওয়ার পর সালাউদ্দিনের ভূমিকা মূলত হেড কোচ ফিল সিমন্সকে সহায়তা করা।
সুজন জোর দিয়ে বলেন, ‘সিমন্স হেড কোচ হিসেবে পরিকল্পনা করবেন, সালাউদ্দিন তাকে সহযোগিতা করবেন। ব্যাটিং কোচ হিসেবে আশরাফুল দায়িত্বে থাকছেন, শট টেইট স্পিন-বোলিং দেখছেন, জেমস পেমেন্ট ফিল্ডিং দেখছেন। তাহলে সালাউদ্দিনের দায়িত্ব কোথায়?’
তিনি আরও উল্লেখ করেন, অতিমাত্রায় হস্তক্ষেপ বা অফফর্ম খেলোয়াড়কে বারবার সুযোগ দেওয়ার অভিযোগগুলো মূলত হেড কোচের দায়িত্ব। ‘জাকের ভালো ক্রিকেটার। তাকে বাড়তি চাপ দেওয়া উচিত হয়নি। হোম সিরিজে এত বেশি খেলানোও ঠিক হয়নি।’
বিশ্বকাপের আগে হোয়াইটওয়াশের ক্ষত সারিয়ে আয়ারল্যান্ড সিরিজে দারুণ খেলেছে লিটন-লিপু জুটি। তবে ঘরের খবর প্রকাশ করা নিয়ে সুজন দু’জনকেই সমালোচনা করেছেন। ‘ঘরের কথা বাইরে ফাঁস করা পেশাদারিত্বের মধ্যে পড়ে না,’ বলেন তিনি।
সুজন বিপিএলকে প্রস্তুতির মূল মঞ্চ হিসেবে দেখেন। তিনি বলেন, ‘আইসিসির উইকেটগুলো ব্যাটিংবান্ধব। বিপিএল-এ ব্যাটিংবান্ধব উইকেটে খেলে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নেয়া সম্ভব।’




























