শিরোনাম ::
ভোজ্যতেলের দাম বাড়ছে, কাল থেকে প্রযোজ্য
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৮:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ২১৩৪ বার পড়া হয়েছে
দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা বৃদ্ধি পেয়ে নির্ধারণ করা হয়েছে ১৯৫ টাকা, আর খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৭৬ টাকা।
সাতের সঙ্গে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৩ টাকা বাড়িয়ে ৯৫৫ টাকা এবং প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা। নতুন এই দাম আগামী সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে এই দাম নির্ধারণ করা হয়েছে।
ট্যাগস :




























