ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঋতুপর্ণা রোকেয়া পদক অর্জন করে নতুন ইতিহাস রচনা করলেন।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৪১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ২১১৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমা ‘রোকেয়া পদক’ অর্জন করেছেন। ‘নারী জাগরণ (ক্রীড়া)’ বিভাগে এই পুরস্কারে ভূষিত হন তিনি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হাতে পদক গ্রহণ করেন ঋতুপর্ণা। এবার মোট চারজনকে রোকেয়া পদক প্রদান করা হয়েছে।

ঋতুপর্ণা গত বছর নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করে, পাশাপাশি চলতি বছর এএফসি এশিয়ান কাপে জায়গা করে দেশের ফুটবলে নতুন ইতিহাস গড়েন। তার নৈপুণ্য ও অবদানকে ক্রীড়া ক্ষেত্রে অসামান্য হিসেবে স্বীকৃতি হিসেবে এই পদক দেওয়া হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ঋতুপর্ণাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, “নারী ফুটবলে ইতিহাস সৃষ্টিকারী ঋতুপর্ণার স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের পথে আমরা সবসময় পাশে আছি।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঋতুপর্ণা রোকেয়া পদক অর্জন করে নতুন ইতিহাস রচনা করলেন।

আপডেট সময় : ০৩:৪১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫